প্রিন্ট এর তারিখঃ Jun 8, 2026 ইং || প্রকাশের তারিখঃ Jun 8, 2026 ইং
পটিয়ায় ডাকাতির প্রস্ততিকালে ৩ডাকাত গ্রেপ্তার।

ফারুকুর রহমান বিনজু পটিয়া( চট্টগ্রাম) প্রতিনিধি-চট্টগ্রামের পটিয়া উপজেলার কুসুমপুরা ইউনিয়নে দলবদ্ধ ডাকাত দল ডাকাতির প্রস্তুতি কালে দেশীয় অস্ত্র শস্ত্র ও একটি লেগুনা গাড়ি সহ ৩জন ডাকাতকে গ্রেপ্তার করে পটিয়া থানার পুলিশ।
পটিয়া থানা সুত্রে জানা যায়, উপজেলার কুসুমপুরা ইউনিয়ন পূর্ব মনসা এলাকার অপসরী কমিউনিটি সেন্টারের পিছনে সড়কে দলবদ্ধ ডাকাত দল উপস্থিতির খবর পেয়ে ৬ই জুন শনিবার ভোর রাতে পুলিশ ঘটনা স্হলে অভিযান চালিয়ে জনগণের সহযোগিতায় ৩জন ডাকাতকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। গ্রেপ্তারকৃত ডাকাতরা হলেন, ১/মো: মামুন(২৫),পীং-মৃত ইছাক, শিকলবাহা,কর্ণফুলী।২/তৌহিদুল ইসলাম আরফাত(২১)পীং-আফসার,শিকলবাহা কর্ণফুলী।৩/ইস্কান্দার (৩২)পীং-নুর আলম,শাকপুরা,বোয়ালখালী।
পটিয়া থানার ওসি জিয়াউল হক জিয়া বলেন,পুলিশ পরিদর্শক (তদন্ত) যুযুৎসু যশ চাকমাকে নিয়ে এস আই মো: কামরুল হাছান সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান পরিচালনা করি।এ সময়ে তাদের কাছ থেকে ১টি সুইচ চাকু,১টি পুরাতন ছুরি,১টি কাটার,১টি স্টীলের চাকু,১টি দা,১টি রামদা ও ব্যবহৃত ১টি লেগুনা গাড়ি উদ্ধার করা হয়।পুলিশের উপস্থিতি টের পেয়ে বাকী ডাকাতগণ পালিয়ে যায়।গ্রেপ্তারকৃত ডাকাতদের বিরুদ্ধে মামলা দায়ের পর আদালতে সোপর্দ করা হয়। পলাতক ডাকাতদের গ্রেপ্তারের অভিযান চলবে।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ দৈনিক চট্টগ্রামপোস্ট